মেম্বার প্রার্থী হিসেবে মোঃ রুবেল মিয়ার নাম আলোচনায়
১নং বাগান বাজার ইউপি নির্বাচনে ৮ ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে মোঃ রুবেল মিয়ার নাম আলোচনায়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়ন পরিষদে ৮নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। ওয়ার্ডজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে কে হতে পারেন আগামী দিনের ৮নং ওয়ার্ডে মেম্বার তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন মতামতভিত্তিক পোস্টে “কাকে ৮নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দেখতে চান” প্রশ্নের জবাবে অনেকেই মোঃ রুবেল মিয়ার নাম উল্লেখ করেছেন।
ওয়ার্ডে একাধিক বাসিন্দা জানান, তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখার বিষয়গুলো স্থানীয়ভাবে ইতিবাচকভাবে আলোচিত হয়।
রাজনৈতিক ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জানা গেছে, তিনি ১নং বাগান বাজার ইউনিয়ন যুবদলের দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মীদের সক্রিয় রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয়দের দাবি, বিভিন্ন প্রতিকূল রাজনৈতিক সময়েও তিনি সংগঠনকে সচল রাখতে কাজ করেছেন। ফলে একটি বড় অংশের ভোটার আগামী নির্বাচনে তাকে মেম্বার পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ও স্থানীয় আলোচনায় প্রতিফলিত হচ্ছে।
এদিকে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ওয়ার্ডজুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ভোটাররা উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও ভোটের মাধ্যমে কাকে বেছে নেন ৮নং ওয়ার্ডের জনগণ।