রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Feb 24, 2026 - 21:45
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।

তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে এই কাজটি হবে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি রয়েছে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

নির্দেশনায় বলা হয়েছে যে, রুগ্ন ও বন্ধ পাট শিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটিও কাজ শুরু করছে।